মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানে যানজট নিরসনে ‍পুলিশের বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন রমজান মাসে ঢাকা শহরকে যানজটমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিশেষ অভিযানের অংশ হিসেবে থাকবে ফুটপাত, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন তিনশ ফুট রাস্তা এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের দফতরে এ সংক্রান্ত এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রমজানের জন্য এই বৈঠক থেকে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সব প্রবেশ ও প্রস্থান পথ যানজটমুক্ত রাখতে রাস্তায় গাড়ি থামিয়ে কোনো যাত্রী ওঠানামা করা যাবে না। সড়কে ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কড় ও মেয়াদোত্তীর্ণ গাড়ি নামলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কেউ যাতে ফুটপাতে দোকানপাট বসিয়ে চলাচল বিঘ্নিত করতে না পারে সেদিকে দৃষ্টি রাখা হবে।
বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপির ট্রাফিক বিভাগ অসহনীয় যানজটকে সহনীয় পর্যায়ে রেখে ইফতারের আগে নগরবাসীকে বাড়ি ফেরানোর জন্য  নিরলসভাবে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক ব্যক্তি যাতে পরিবারের সাথে ইফতার করতে পারেন সেটি নিশ্চিত করা।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ