শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

নান্দাইলে নির্মাণাধীন নতুন মসজিদ ভেঙে দিল সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ড নান্দাইল পাঁছপাড়া জামে মসজিদের নির্মাণাধীন আধাপাকা ঘর আবদুল মজিদের নেতৃত্বে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

নান্দাইল মডেল থানার ওসি মো. আমিনুজ্জামান এলাকা পরিদর্শনের পর জানান, পাছপাড়া গ্রামে হাজী মো. আবদুল করিম মুন্সী (৯৮) মসজিদ নির্মাণ করার জন্য ১২ শতাংশ জমি দান করেন। ওই জমির ওপর টিনের ঘর নির্মাণ করে মসজিদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে মসজিদের জন্য নতুন করে আধাপাকা ভবন নির্মাণ করা হচ্ছে। হাজী আবদুল করিম মুন্সীর সৎ ভাই আবদুল মজিদ মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন মসজিদটি ভেঙে দেয়।

মসজিদের ভেতর আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গিয়ে হাজী মো. আবদুল করিম মুন্সীর স্ত্রী মুর্শিদা বেগম (৬০) প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন।

এদিকে পৌর শহরে মসজিদ ভাঙার খবরে মুসলমানদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নান্দাইল মডেল থানার ওসি সরদার মো. ইউনুছ আলী বলেন, মসজিদ ভাঙার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির বাড়ির কাজ না করায় ইমামকে মারধর; মুসল্লিদের জুতামিছিল