শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ডন চেম্বার জামে মসজিদ উন্নয়ণে সেলিম ওসমানের ২৫ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্দর নগরী নারায়ণগঞ্জে 'ডন চেম্বার জামে মসজিদে'র উন্নয়নের জন্য ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ (বন্দর-সদর)-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে ৫ টায় ফিলোসোফিয়া স্কুলের নীচ তলায় জনসম্মুখে মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের হাতে সাংসদ সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

নান্দাইলে নির্মাণাধীন নতুন মসজিদ ভেঙে দিল সন্ত্রাসীরা

এসময় উপস্থিত ছিলেন, বিকেএমই’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, চেম্বার অব কমার্স এর সভাপতি ও রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমুখ।

সেলিম ওসমান বলেন, আগামীতে আমি সংসদ সদস্য থাকি আর না থাকি এই এলাকার উন্নয়নের কাজ করে যাবো। আগামী কোরবানীর ঈদের আগে আশা করি এই মসজিদ একটি অত্যাধুনিক মসজিদ হিসেবে তৈরি হবে।

এছাড়াও তিনি বলেন, ১২নং ওয়ার্ডকে  উন্নয়নের জন্য একটি ট্রেনিং সেন্টার স্থাপন করতে হবে। যাতে নারী পুরুষ কেউ বেকার না থাকে। বেকারত্ব যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যুব সমাজ যদি কর্মের মধ্যে থাকে, তবে তারা মাদক, জঙ্গিবাদ ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ