শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে হতে পারে মহাবিপদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু হুরায়রা: এখন প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। কিন্তু এখানে বেশির ভাগ মানুষ সতর্কতা অবলম্বন করেন না। যার ফলে ঘটে যায় নানা রকম বিপদ।

ফেসবুক বা টুইটারে আজকাল আমরা যে কোনো ছবি শেয়ার করে বসি। এগুলো আপনার অজান্তেই বিপদ ডেকে আসতে পারে। আসুন জেনে নেই কোন জিনিস ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করা অনুচিত এবং কেন?

ক) ভ্রমণের টিকেটের ছবি আপনি কখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। কারণ নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের তথ্য থাকে এই টিকেটে। যাওয়া-আসা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে আরও অনেক ব্যক্তিগত তথ্য বের করে ফেলতে পারে দুর্বৃত্তরা। তাই সাবধানতা অবলম্বন করায় শ্রেয়। অথবা কেউ যদি আপনাকে টার্গেট করতে চায় সে সহজেই সুযোগ পেয়ে যাবে এটি থেকে।

খ) লটারি জিতেছেন। মনের আনন্দে অনেকে তার ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। কখনো ভুলেও এ কাজটি করতে যাবেন না! কারণ স্ক্যান করা বারকোড অনুকরণে লটারির টিকেট চুরি হয়ে যাওয়া অসম্ভব নয়।

গ) পে-চেক কিংবা ক্রেডিট কার্ডের ছবি কখনই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। এটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা অত্যান্ত বিপদজনক। এমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না যেগুলো থেকে আপনার ব্যাংক সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

ঘ) কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য সম্বলিত কোনও কিছুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকুন।

ঙ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট কখনোই প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায়। এই কোড ব্যবহার করে অন্য কেউ ফায়দা হাসিল করতে পারে সহজেই। যাতে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন।

চ) নিজের লেখা এমন কোন আর্টিকেল প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায় যেটি এখনো কপিরাইট করা হয়নি। নিজের কোনও লেখালেখির অংশ পাবলিশ হওয়ার আগে ছবি তুলে ফেসবুকে না দেওয়াই ভালো।

ফেসবুকে আসছে টিভি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ