বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নরসিংদীর জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সন্দেহজনক কিছু না পেয়ে বাড়িটিতে তালা মেরে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব।

ঘটনাস্থলে দেখা গেছে, ‘জঙ্গি আস্তানা’টিতে তিনটি ঘর। ঘরে ছড়ানো-ছিটানো কিছু ইসলামি পুস্তক, মেসের মতো সিঙ্গেল চৌকি ও পড়ার টেবিল ও রান্নাঘরে তৈজসপত্র ছাড়া তেমন কিছু নেই।

অভিযান শেষে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যাদের থাকার বিষয়ে খবর পেয়েছিলাম তাদের সবাই এখানে ছিল কিনা সে বিষয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।

নরসিংদীর আটকা পড়াদের দাবি তারা জঙ্গি নয় মাদ্রাসা শিক্ষার্থী (ভিডিও)

এর আগে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ঐ বাড়িটিতে আটকে পড়াদের মধ্য থেকে আত্মীয় স্বজন ও সাংবাদিকদের ফোন দিয়ে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তারা বলে, বিশ্বাস করুন আমরা জঙ্গি নই, আত্মসমর্পণ বলুন আর যাই বলুন আমরা রাজি আগে আমাদের এখান থেকে বের করুন। আমরা এখানে প্রাইভেট পড়তে এসেছি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ