সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

৩০ মিনিটে যুক্তরাষ্ট্র, ১০ মিনিটে জাপানকে গুড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ৩০ মিনিটে যুক্তরাষ্ট্র এবং ১০ মিনিটে জাপানকে গুড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া।  এমন খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের একটা ঠাণ্ডা নির্দেশে মাত্র ৩০ মিনিট সময়ের ভেতর ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্র৷

উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে গুঁড়িয়ে যাবে ওয়াশিংটন, গুয়াম, সানফ্রানসিসকো। তাদের দাবি, কিমের পরমাণু হামলার সম্ভাবনায় চিন্তিত সমগ্র আন্তর্জাতিক মহল।

রবিবার কোরিয়ার জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গবেষকদের দাবি,  এটাই নাকি ভয়ঙ্করতম মিসাইল। কোথায় কোথায় ওই মিসাইল পৌঁছতে পারে সে নিয়ে হিসেব-নিকেশ কষেছেন অনেকেই।

জানা গেছে, এই মিসাইল নাকি পৌঁছে যেতে পারে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত। সেই সূত্র ধরে কিছু গবেষকের দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মাত্র আধঘণ্টা সময় পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই প্রবল ধ্বংসাত্মক রূপ নিয়ে সেই মিসাইল আছড়ে পড়বে মার্কিন মুলুকে৷ মার্কিন রাজধানীর বুকে উত্তর কোরিয়ার এই মিসাইল আছড়ে পড়তে সময় নেবে ৩০-৩৯ মিনিট। ফলে চিন্তা বাড়ল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রালয়ের।

গবেষকদের আরও দাবি, মাত্র দশ মিনিটে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জাপানের রাজধানী টোকিও। সর্বাধিক ১১ মিনিট সময় লাগতে পারে। এমনই হামলার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। পরিস্থিতি বুঝে পাল্টা প্রতিরোধে যাচ্ছে জাপান সরকার। উত্তর কোরিয়ায় হামলা চালানোর জন্য পাল্টা মিসাইল তৈরি রাখা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ