শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হজে নারীর ছবি আর ছাত্রীদের পরীক্ষায় ছবির বিষয়টি এক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফিফা মারজানা। ২০০৮ সালে বরিশালের ফজিলাতুন্নেসা মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। রাজধানীর ঢালকানগরে বাইতুল উলুমের বালিকা শাখায় দুইবছর শিক্ষকতা করেন। মহিলা মাদরাসাগুলো নিয়ে চিন্তা করেন। তাদের শিক্ষার মান উন্নয়নেও ভাবেন সব সময়। শিক্ষকতা ও সংসারের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। এই সময়ের নারী লেখকদের মধ্যে বেশ সুনামও অর্জন করেছেন। সম্প্রতি মহিলা মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষার ছবির বিষয়ে বিতর্ক ও মহিলা মাদরাসার সার্বিক বিষয় নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন রোকন রাইয়ান

মহিলা মাদরাসাগুলোও পুরুষ মাদরাসার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে বিষয়টিকে কিভাবে দেখেন?

অবশ্যই ইতিবাচক দৃষ্টিতে দেখি এবং খুবই স্বাভাবিক। শুধু এবারই নয় বরং অনেক বছর আগে থেকেই মেয়েরা ছেলেদের সাথে অভিন্ন প্রশ্নপত্রে কেন্দ্রীয় পরীক্ষাগুলো দিয়ে আসছে। শিক্ষাবর্ষ কম হওয়া সত্বেও একই প্রশ্নে পরীক্ষা দেয়াটা মেয়েদের জন্য কৃতিত্বের।

কিন্তু রেজাল্টে সব সময় দেখা যায় মহিলা মাদরাসাগুলো ছেলেদের তুলনায় পিছিয়ে, কারণ কী?

এর বহুমুখী কারণ আছে। ব্যাপারটা অনেকগুলো দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।
প্রথমেই বলি মেয়েদের চেয়েও খারাপ রেজাল্ট করা অনেক অনেক ছেলে আছে। সব ছেলের পরে মেয়েরা-ব্যাপারটা এমন নয়।

এরপর ধরুন- বয়স। আমাদের মাদরাসায় এবার যারা দাওরা পরীক্ষা দিচ্ছে-অধিকাংশেরই বয়স ১৬/১৭ এর কোঠায়। আঠারো পূর্ণ হয়েছে এরকম ছাত্রী খুবই কম। অথচ সাধারণত এই বয়সে ছেলেরা হেদায়াতুন্নাহু শরহেজামি পড়ে। বয়সের এই পার্থক্য ও বুঝ মেয়েদের অনেকখানি পিছিয়ে দেয়।

তারপর বলা যায়, মেয়েদের শিক্ষাবর্ষ তুলনামূলক কম, এটাও একটা বড় ব্যাপার। যদিও আমি আমভাবে মেয়েদের শিক্ষাবর্ষ বাড়ানোর পক্ষে নই। আবার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবও লক্ষ্যণীয়।

ছেলেদের মত বড় বড় আলেম উস্তাদ মেয়েরা পায় না। সাধারণত যারা কোনো ভালো মাদরাসার নিয়োগ পায় না, তারাই মহিল মাদরাসায় শিক্ষকতা করতে আসে এরকম একটা কথা প্রচলিত আছে। তো এরকম অদক্ষ শিক্ষকের কাছে পর্দার আড়াল থেকে পড়ে মেয়েরা নিজেরাও পরবর্তীতে খুব দক্ষ হয়ে উঠবে বা ছেলেদের সাথে প্রতিযোগিতায় টিকবে এরকম ভাবা ভুল।

তবে অনেকে নিজের মেধা ও পারিবারিক সহযোগিতা পেয়ে অনেক এগিয়ে যায়। আবার মেয়েদের রেজাল্ট আলাদà