শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমেরিকাবাসী! বাবার বদলা নিতে আমি আসছি: লাদেনপুত্রের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি ওসামা বিন লাদেনের ছেলে হামজার একটি চিঠি সম্প্রতি প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। যেখানে সে তার বাবাকে প্রতিশ্রুতি দিচ্ছে, বাবার সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ সে নেবেই।

বর্তমানে হামজার বয়স ২৮। ২২ বছর বয়সেই সে তার বাবাকে ওই চিঠি লিখেছিল। এক প্রাক্তন এফবিআই কর্তা, যিনি ৯/১১ হামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনিই সম্প্রতি এই চিঠি প্রকাশ্যে এসেছেন। আলি সউফান নামে ওই গোয়েন্দা ইনভেস্টিগেশন ব্যুরোর চিফ ছিলেন। তার মতে, হামজা যখন ছোট ছিল তখন থেকেই স্থির হয়ে গিয়েছিল যে লাদেনের পরে আল-কায়েদা চালাবে সেই-ই।

সউফান জানান, দীর্ঘদিন বাবার দেখা পায়নি হামজা। সেইসময়ই এই চিঠি লেখে সে। হামজা বাবাকে লিখছে, ‘প্রত্যেকটা হাসি, যা তুমি আমাকে উপহার দিয়েছ, প্রত্যেকটা কথা যা তুমি আমাকে বলেছ সব মনে আছে। আল্লার নামে আমি জিহাদের পথ বেছে নিচ্ছি।’

আল-কায়েদার একাধিক প্রচারমূলক ভিডিওতে দেখা গিয়েছে হামজাকে। লন্ডন, ওয়াশিংটন, প্যারিসে বারবার হামলার হুমকি দিতে দেখা গেছে তাকে। চলতি বছরের জানুয়ারিতে ‘specially designated global terrorist’ তকমা দেয়া হয়েছে হামজাকে। ওসামাকেও এই তকমা দেয়া হয়েছিল। বাবার ভাষাতেই কথা বলতে দেখা যায় হামজাকে। মূলত প্রতিশোধ নেওয়ার কথাই উঠে আসে হামজার ভাষণে।

তার মূল বক্তব্য হল, ”আমেরিকাবাসী আমি আসছি। তোমাদের বুঝিয়ে দেব। বাবার সঙ্গে যা করেছ, তার বদলা নেবই।”

লাদেনের মৃত্যুর পর তার পরিবারকে লেখা অনেক চিঠিই প্রকাশ্যে আনা হয়। একটি চিঠিতে দেখা যাচ্ছে, হামজার মাও তাকে বাবার পদাঙ্ক অনুসরণ করতে উৎসাহিত করছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ