মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

প্রবাসীদের অধিকার নিশ্চিতে নিউইয়র্কে বাংলাদেশীদের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদঃ  বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পুন:বিবেচনা করে প্রবাসীদের সকল সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তারা বলেছেন, এ আইন পাস হলে দেশে জন্মগ্রহণকারী বাংলাদেশী প্রবাসীরা দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন এবং জন্মগত নাগরিক অধিকার হারাবেন। প্রবাসে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্ম বংশগত অধিকার থেকে বঞ্চিত হবেন। ফলে প্রবাসীদের মধ্যে প্রিয় মাতৃভূমি সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ’। বক্তারা খসড়া আইনটি পুন:বিবেচনা করে প্রবাসীদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার দাবী জানান।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ‘বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন ও প্রবাসীদের অধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গত ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলোজিনো মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। তিনি তার প্রারম্ভিক বক্তব্যে মূল বিষয়ের উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের, ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের এবং সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, এটর্নী মঈন চৌধুরী, অ্যাডভোকেট এন মজুমদার ও খান’স টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান।

প্রেসক্লাবের সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েসের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য ও ইয়র্ক বাংলা সম্পাদক  রশীদ আহমদ। বৈঠকের মূল বিষয়বস্তুর আলোকে আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আইঅন বাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, সাপ্