শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী

এবার জাতীয় পরিচয়পত্র পাচ্ছে ভারতীয় গরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ভারত সরকার তাদের নাগরিকদের আধার কার্ডের মতো গরুকে 'ইউনিক আইডেনটিফিকেশন' নম্বর দিতে সুপ্রিম কোর্টকে প্রস্তাব দিয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে ভারতের কেন্দ্রীয় সরকার এ প্রস্তাব দেয় বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

প্রস্তাবে বলা হয়, 'গোটা ভারতজুড়ে গরু এবং এর বংশ সম্পর্কে জানতে প্রত্যেকটি গরুকে ইউনিক আইডেনটিফিকেশন নম্বর প্রদান করা উচিত। শুধু  ইউনিক আইডেনটিফিকেশন নম্বরই নয়, গরুর সুস্বাস্থ্যের জন্য ভারতের শীর্ষ আদালতের কাছে গরুর 'অ্যানিম্যাল হেলথ কার্ড' করারও প্রস্তাব করেছে সরকার।

এমনকি গরুর 'স্পেশাল কেয়ারের' কথা মাথায় রেখে দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য একটি স্কিম চালুর কথাও ভাবছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বেশি বয়সের গরুর থেকে দুধ আহরণ করার প্রবণতা কমবে, সুস্থ থাকবে গরু।

দ্য ইকোনমিক্স টাইমস পত্রিকার বরাত দিয়ে জিনিউজ বলেছে, পশুপালন বিভাগ ১২ ডিজিটের 'ইউনিক আইডেনটিফিকেশন' নম্বর তৈরির কাজে ইতিমধ্যেই লক্ষাধিক প্রযুক্তি কর্মী নিযুক্ত করেছে। ওই নম্বর সেঁটে দেয়া হবে প্রত্যেকটি গরুর কানে।

কেন্দ্রীয় সরকার গরুর 'ইউনিক আইডেনটিফিকেশন' নম্বর এবং 'অ্যানিম্যাল হেলথ কার্ড' তৈরির জন্য ১৪৮ কোটি টাকার বরাদ্দ করেছে। কেন্দ্র ২০১৭ সালের মধ্যেই এই গোটা 'প্রজেক্ট' সম্পন্ন করতে প্রতিটি রাজ্যকে নির্দিষ্ট টার্গেট দিয়ে দেবে।

নিহত হওয়ার ৯ মাস পর লাশ দাফন দাফন

মানুষের চিন্তা পড়তে চায় ফেসবুক!

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ