শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ সোমবার দিবাগত রাত পবিত্র শবে মেরাজ। মহানবী হজরত মুহাম্মদ স. পবিত্র এই রাতে  মেরাজ গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

হিজরি ২৬ রজব দিবাগত রাত শবে মেরাজ উদযাপন করা হয়। ফার্সি ভাষায় শব-শব্দের অর্থ হচ্ছে রাত আর আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি বা ঊর্ধ্বারোহণ। অর্থাৎ রাতে ঊর্ধ্ব জগতে আরোহণ। ২৬ রজবের এই রাতে রাসুল স. উর্ধ্বাকাশে আরশে আজিমে ভ্রমণ করেছেন,  এজন্য এই রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ বলা হয়।

এই রাতকে বিশেষ ইবাদত-বন্দেগি ও দোয়া কবুলের পবিত্র রাত হিসেবে গণ্য করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি কাটাবেন।

অনেকে নফল রোজাও রাখেন। দান-সদকাও করেন। ইসলামী শরিয়তের পরিভাষায় মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা হতে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়। ইতিহাসের নিরিখে নবুওয়াতের দশম বছর ও ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্যে মেরাজ গমন করেন। পবিত্র কোরআনের সূরা বনি ঈসরাইল ও সূরা নজমের আয়াতে, তাফসিরে এবং সব হাদিস গ্রন্থে মেরাজের ঘটনার বর্ণনা রয়েছে।

পবিত্র এই রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে নবীজী প্রথমে বায়তুল্লাহ শরিফ থেকে বোরাকে চড়ে বায়তুল মুকাদ্দাস গমন করেন। সেখানে হজরত আদম (আ.)সহ নবীদের (আ.) নিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে তিনি এই রাতেই সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এরপর রফরফ নামক বাহনে চড়ে আল্লাহর প্রিয় হাবিব মহান প্রভুর অনুগ্রহে আরশে আজিমে পৌঁছেন। আল্লাহ তায়ালার দিদার লাভ ও সরাসরি কথোপকথন শেষে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)।

শবে মেরাজ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ জাতীয় নেতারা পৃথক বাণী দিয়েছেন।   ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক দল ও সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বাদ আসর আলোচনা সভা, বাদ মাগরিব মিলাদ মাহফিল, এশার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ বয়ান, দোয়া ও মোনাজাত। শবে মেরাজ উপলক্ষে আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ। রেডিও-টেলিভিশনে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

পবিত্র শবে মেরাজ: ঘটনা, বিশ্লেষণ ও করণীয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ