রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

ঝড়-তুফান ও প্রাকৃতিক দূর্যোগে নবীজির (স.) আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিহাব আহমাদ সবুজ 
বালাচর নাছিরিয়া ফাজিল মাদরাসা,উলিপুর,কুড়িগ্রাম।

প্রতিবছর বর্ষা মৌসুমে বাংলাদেশে ঝড়-তুফানসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ দেখা যায়। অনেকে প্রাকৃতিক দুর্যোগ দেখলেই অভিশাপ মনে করে। কিন্তু এমনটি মনে করা অজ্ঞতার পরিচয়। কেননা, দুর্যোগ অভিশাপ হতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ মানেই অভিশাপ নয় কখনো কখনো মঙ্গলময়ও হতে পারে।

আম্মাজান হযরত আয়শা (রাযিঃ) বলেন, প্রাকৃতিক দুর্যোগ কালে যখন আকাশে মেঘ,ঝড় ইত্যাদির আলামত দেখা যেত তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অস্থিরতার প্রভাব প্রকাশ পেতো। চেহারা মোবারক বিবর্ণ হয়ে যেতো এবং ভয়ে কখনো ঘরের ভিতর প্রবেশ করতেন কখনো বাহিরে আসতেন। আর আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা করতেন,ইয়া আল্লাহ! আমি আপনার নিকট হতে এই বাতাসের মধ্যে যা কিছু আছে ঐসব কিছুর মঙ্গল কামনা করতেছি এবং যার জন্য এই বাতাসকে পাঠানো হয়েছে ঐসব কিছুর মঙ্গল কামনা করতেছি। আর এই বাতাসের মধ্যে যা কিছু আছে,যা উদ্দেশ্য করে পাঠানো হয়েছে ঐসব কিছুর অমঙ্গল হতে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আর যখন বৃষ্টি শুরু হয়ে যেত তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনন্দ প্রকাশ পেতো।

আম্মাজান হযরত আয়শা (রাযিঃ) আরজ করতেন, হে আল্লাহ'র রাসূলাল্লাহ! সব লোকই যখন বৃষ্টির আলামত মনে করে মেঘ দেখে খুশি হয় কিন্তু আপনার মধ্যে তখন এক প্রকার বিচলিত ভাব দেখতে পাই। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, হে আয়শা! আমার নিকট এই মেঘমালার কি নিশ্চয়তা আছে যে, এর মধ্যে আযাব নাই। আদ সম্প্রদায়কে বাতাসের দ্বারাই আযাব দেওয়া হয়েছিলো। তারা মেঘ দেখে আনন্দ প্রকাশ করতো যে, এই মেঘমালা হতে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করা হবে। অথচ ঐ মেঘমালার মধ্যে আযাব ছিল।

আল্লাহ তায়ালা তাঁর পবিত্র কালামে পাকে বলেন--'আদ সম্প্রদায় এই মেঘমালাকে নিজেদের বস্তির দিকে এগিয়ে আসতে দেখে তখন তারা এই বলতে লাগল যে, এই মেঘমালা তো আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে । কিন্তু না এই মেঘমালা তো বৃষ্টি বর্ষণকারী নয় বরং এ তো সেই আযাব যার জন্য তোমরা তাড়াহুড়া করতে(অর্থাৎ তোমরা নবীকে বলতে যে,তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আযাব নিয়ে আস)। এ একটি ঘূর্ণিবার্তা যার মধ্যে যন্ত্রণাদায়ক আযাব নিহিত আছে, যা তার রবের হুকুমে প্রতিটি বস্তুকে ধ্বংস করে দিবে । সুতরাং তারা এই ঘূর্ণিবার্তার ফলে এমনভাবে ধ্বংস হয়ে গেল যে, তাদের ঘর-বাড়ীর চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকলো à