শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বগুড়ায় বাস খাদে; নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন ব্যক্তি হলেন গাইবান্ধার সাঘাটা থানার সাইদুল ইসলাম (৩০), তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও কয়েকজন যাত্রীর তথ্যমতে, বাসটি গাইবান্ধার সাঘাটা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

স্থানীয় একটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, উদ্ধারের পর আহত ব্যক্তিদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। বাসটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ