রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

ঈমান বিনাশী মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা প্রত্যাহার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat aminiপহেলা বৈশাখে দেশের সব সরকারি স্কুল কলেজে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করাকে ঈমান-আক্বীদা ও ইসলামী সংস্কৃতি বিরোধী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী বলেন, মুসলমানগণ তাদের ঈমানকে সবকিছুর উর্ধ্বে প্রাধান্য দিয়ে থাকে। ইসলামের বিশ্বাস মতে কোন জীবজন্তু, বন্যপ্রাণী ও দেবদেবীর মূর্র্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করা হারাম। সুতরাং মুসলমানদের জন্যে মঙ্গল শোভাযাত্রার এই অপসংস্কৃতি অবশ্যই পরিত্যাজ্য।

কওমি স্বীকৃতি ও মঙ্গল শোভাযাত্রা

তিনি আরো বলেন, কোন নাগরিককে তার ঈমান-আকিদা বিরোধী রীতি পালনে বাধ্য করা সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। যারা জোর করে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর এই রীতি চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছেন, তারা প্রকৃতপক্ষে সংবিধানের মৌলিক নীতিমালা ভঙ্গ করছেন। তিনি বলেন, আমরা মনে করি, দেশ থেকে ইসলামী সভ্যতা, কৃষ্টি-কালচারকে বিতারিত করতেই বিজাতীয় কথিত মঙ্গল শোভাযাত্রার আমদানি করা হয়েছে। তাই মুসলমানদের নিজ নিজ ঈমান হেফাজতে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা দেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী নই। তবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমদানি করে মুসলমানদের ঈমান হরণ করার যে কোন আয়োজন তাওহিদী জনতা রুখে দাঁড়াবে। বিবৃতিতে তিনি সরকারের প্রতি পহেলা বৈশাখে দেশের সব সরকারি স্কুল কলেজে ঈমান বিনাশী মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা প্রত্যাহারের দাবী জানান।

আরআর

বেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ