মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বধূয়ার বাংলা সালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

9878আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়া থেকে মনের টানে বাংলাদেশ এসেছে এবং বিয়ে করেছে বরিশালের যুবক কাইয়ুম আহম্মেদকে। নাম হাফিজা আহম্মেদ ফ্যালেসিয়া। গত শনিবার রাতে নগরীর বরিশাল ক্লাব লিমিটেডের হল রুমে ধুমধামে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আকদের আগে ক্যাথলিক ধর্মাবলম্বি সামান্থা ফ্যালেসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় হাফিজা আহম্মেদ ফ্যালেসিয়া।

একই প্রতিষ্ঠানে চাকুরির সুবাদে কাইয়ুম ও ফ্যালেসিয়ার মধ্যে পরিচয় এবং জানা শোনা হয়। ধীরে ধীরে মেলবোর্নে অন্যান্য বাংলাদেশী বিশেষ করে কাইয়ুমের ঘনিষ্ট বরিশালের অনেকের সাথে পরিচয় হয় ফ্যালেসিয়ার। তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে এবং ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অপরূপ প্রকৃতিক সৌন্দর্য্যে সবুজে ঘেরা এই দেশকে ভালোবেসে ফেলেন ফ্যালেসিয়া। এক পর্যায়ে তাদের সম্পর্ক গড়ায় প্রনয় পর্যন্ত। শেষ পর্যন্ত দুই পরিবারের সন্মতিতে তাদের বিয়ের কথা পাকাপাকি হয়।

গত শনিবার রাতে নগরীর বরিশাল ক্লাব লিমিটেডের হলরুমে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় ফ্যালেসিয়া। এ সময় শুদ্ধ বাংলায় ‘আস সালামু আলাইকুম’ বলে আগত অতিথিদের স্বাগত জানান বিদেশিনী নববধূ হাফিজা আহম্মেদ ফ্যালেসিয়া।

ফ্যালেসিয়া বলেছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে তিনি মুগ্ধ ও বিমোহিত। এ দেশের মানুষ খুবই সহজ-সরল। তাদের মধ্যে অহংকার-বড়াই নেই। তারা খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। বাংলাদেশ খুবই নিরাপদ দেশ। এখানে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তাদের কোন অস্বস্তি নেই। বরিশালে শ্বশুর বাড়ি হওয়ায় বেজায় খুশী তিনি। এই দেশের মানুষের ভালোবাসার টানে তিনি বারবার বাংলাদেশে ফিরে আসবেন এবং গ্রাম বাংলার সবুজ প্রকৃতি উপভোগ করবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ