শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বইমেলা থেকে আটক ১১ মাদরাসা শিক্ষার্থী ও লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_25344" align="alignleft" width="425"]journalism_cors4 সুবর্ণ সুযোগ; কাজে লাগান[/caption]

আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলা থেকে ১১ মাদরাসা শিক্ষার্থী ও লেখককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

দৈনিক সমকালের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার আটকের পর তাদের রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বলছে, অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, আটকদের মধ্যে দু-তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাকিরা মাদ্রাসার ছাত্র। মেলায় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আকটকৃতদের মধ্যে মুফতী ফজলুল হক আমিনী রহ. এর নাতি আশরাফ মাহদীও রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছে, জুবায়ের মহিউদ্দীন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকারনাইন, মাহমুদ হুদা, ইফতেখার জামিল, যাইফ মাসরুর ও আবু বকর সিদ্দিক জাবের।

আরআর