শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ইরাকে বছরের প্রথম মাসেই হতাহত ১৩২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraq_hamlaআওয়ার ইসলাম: চলতি ২০১৭ সালের প্রথম মাসেই ইরাকে সন্ত্রাসীদের হামলায় ৪০৩ জন নিহত ও ৯২৪ জন আহত হয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এ তথ্য দিয়েছে।

জানুয়ারি মাসে ইরাকে বেসামরিক মানুষ মারা গেছে ৩৮২ জন এবং বেসামরিক নাগরিক আহত হয়েছে ৯০৮ জন। তবে ইরাকের বাগদাদ প্রদেশ সন্ত্রাসবাদের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে ৫৭২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২৮ জন এবং আহত হয়েছে ৪৪৪ জন। এরপরেই রয়েছে নেইনাভা প্রদেশ। সেখানে নিহত হয়েছে ১৮৭ জন ও আহত হয়েছে ২৮৫ জন।

এছাড়া, সালাহউদ্দিন প্রদেশে মারা গেছে ৩০ জন আর আহত হয়েছে ৪৫ জন। ইউএনএএমআই’র দেয়া তথ্য অনুযায়ী, আনবার প্রদেশে মোট ১৪৩ জন হতাহত হয়েছে যার মধ্যে মারা গেছে ২২ জন এবং আহত হয়েছে ১২১ জন।

ইসলামিক স্ট্যাট এবং বিভিন্ন জোট এখানে বর্বর হত্যাযজ্ঞে লিপ্ত।  তবে ভয়াবহ এসব হামলার পরও ইরাকের জনগণের মনোবল অটুট রয়েছে বলে ইউএনএএমআই’র রিপোর্টে দাবি করা হয়েছে।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ