শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদির এক তেল ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-prince-vbআতিকুল্লাহ আতিক

এক সৌদি তেল ব্যবসায়ী তার ছেলেকে জার্মানি পাঠালো। ওয়েল রিফাইনিং নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে।
ছেলে কয়েক মাস পর বাড়িতে চিঠি লিখল। চিঠিতে নিজের খোঁজ-খবর দিল।

শেষে লিখল: -ইয়া আবি! বার্লিন খুবই সুন্দর শহর। এখানকার মানুষজনও খুব ভাল। সবাই আমার সাথে আপনজনের মতোই আচরণ করে। তবে একটা বিষয় আমাকে খুবই বিব্রত করে, অনেক সময় লজ্জাও পেতে হয়।

তা হলো, আমি প্রতিদিন ভার্সিটিতে যাই ব্যক্তিগত ল্যান্ড রোভার চালিয়ে। অথচ ভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত আসেন ট্রেনে চড়ে।

ছেলের চিঠি পড়ে শেখ গেলেন চেতে। সাথে সাথেই ছেলের একাউন্টে দশ মিলিয়ন ডলার ট্রান্সফার করে, ছেলেকে লিখে জানালেন:
-জাওয়াদ! আমি টাকা পাঠিয়ে দিয়েছি। দেরি না করে অতি সত্বর একটা ট্রেন কিনে ফেল। আমরা কারো কাছে ছোট হয়ে থাকতে চাই না।

-ফেসবুক ওয়াল থেকে

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ