সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দুই নেতা সংবর্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat16আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পূনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

২৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানসহ সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, ব্রাডফোর্ড শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা জাহাঙ্গীর খান, লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, লিডস শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম প্রমুখ।

সংবর্ধনা সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় দায়িত্বশীল দের ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের নেতা কর্মীরা।

সংবর্ধনা সভায় নেতৃবৃন্দ বলেছেন,আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সবাই কে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে।বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ