বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

মিশরে রঙিন কুরআন ছাপা নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran_mishorআওয়ার ইসলাম: রঙিন কুরআন ছাপা নিষেধ করেছে মিশরের আল আজহারের অন্তর্গত ইসলামি গবেষণা পরিষদ। ডিক্রি জারির মাধ্যমে ফ্যান্টাসি ও নিয়ন রঙের কুরআন কুরআন প্রিন্টের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর ইকনা

জানা যায়, সম্প্রতি আরবি কিছু দেশে বিশেষ করে সিরিয়া, লেবানন, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে নিয়ন রঙ্গের প্রিন্টকৃত কুরআন বিক্রয় করা হচ্ছে। পবিত্র কুরআনের এসকল রঙিন পাণ্ডুলিপি প্রিন্টের ব্যাপারে মুসলিম বিশ্বের কিছু পণ্ডিত, ফকিহগণ ভিন্ন ভিন্ন মত প্রদান করছেন। কেউ কেউ এসকল কুরআন প্রিন্টের পক্ষে কথা বলছেন এবং কেউ কেউ বিরুদ্ধে কথা বলছেন।

পবিত্র কুরআনের রঙ্গিন পাণ্ডুলিপি প্রিন্টের প্রথম থেকে আল-আজহার ইসলামিক সেন্টার এর বিরোধিতা করে আসছে। এসকল পাণ্ডুলিপি বাজারে বিক্রয়ের ক্ষেত্রেও এই ইসলামিক সেন্টারটি সম্মতি প্রদান করেনি।

এ ব্যাপারে ২২ জানুয়ারি মিশরের ইসলামি গবেষণা পরিষদ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমদ আত-তায়্যিব-এর নেতৃত্বে একটি আলোচনা সভা সম্পন্ন করে। এই সভায় আল-আজহারের আলেমগণ রঙ্গিন পৃষ্ঠায় কুরআন প্রিন্টের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেন।

গবেষণা কমিটির সভাপতি এবং আল-আজহার ইসলামিক রিসার্চ কাউন্সিলের লেখক 'শেখ আব্দুজ জাহির' এ ব্যাপারে বলেন, আল-আজহারের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কুরআনের আয়াত শুধুমাত্র কালো কালি দিয়ে লেখা হবে এবং আয়াত লেখার জন্য যে পৃষ্ঠা ব্যবহার করা হবে সেটিও শুধুমাত্র সাদা অথবা ক্রিম রঙ্গের হতে হবে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের পবিত্র কুরআনের মর্যাদার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। অতএব, পবিত্র কুরআনের প্রিন্টের জন্য সকল প্রকার রঙ্গিন কাগজ এড়িয়ে চলতে হবে।

শেখ আলা আব্দুজ জাহির বলেন, বাজার থেকে রঙ্গিন কুরআন সংগ্রহ করার ক্ষমতা আল আজহার ইসলামি গবেষণা পরিষদের নেই। এই বিষয়টি নিষেধাজ্ঞা আর্টওয়ার্কের সাথে সম্পর্কিত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ