শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

শ্রীমঙ্গলে দারুল আজহার ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ismailআওয়ার ইসলাম : ইসলাম ও জাতীয় কারিকুলাম সমন্বিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল আজহার ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায়, শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ দারুল আজহার ইনস্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল-কলামিস্ট এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের যুগ সাধারণ সম্পাদক আনহার আহমদ শমশাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মামুন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য, বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, মাওলানা এমএ রহিম নোমানী, শেখবাড়ি জামেয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনগউড় সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, এক্সাপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মডেল একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল আলম স্বপন, দারুল আজহা শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস স্বুহান, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, মিছবাহ উদ্দিন, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি থেকে সম্পাতব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হয়। এতে দারুল আজহার ইনস্টিটিউটের প্লে গ্রুপ থেকে শুরু করে সপ্তম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় স্বতস্ফুর্ত অংশগহণ করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ