বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daudkandiআওয়ার ইসলাম: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ঝিংলাতলী এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি আওয়াল বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঝুমুর পরিবহনের একটি বাস দাউদকান্দির ঝিংলাতলী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি পানির নিচে ডুবে আছে।সকাল পৌনে ৮টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করেছে।
আহত একজনকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আওয়াল।
স্থানীয়রা বলছেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে বলে তারা শুনেছেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ