শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নামাজের ১১টি শারীরিক উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজ ফাহেশা কাজ থেকে বিরত রাখে। বান্দাকে বেহেশতের বাসিন্দা করে দেয়। হাসিসে বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। এসব ছাড়াও নামাজের বাস্তবমুখী শারীরিক কিছু উপকার রয়েছে। আসুন দেখে নেই এগুলো।

১. নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।

২. নামাজের যখন আমরা দাঁড়াই তখন আমাদের চোখ একটি কেন্দ্রে স্থির থাকার ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩. নামাজের মাধ্যমে আমাদের শারীরের প্রয়োজনীয় ব্যায়াম হয়ে যায়। নামাজ এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪. নামাজের মাধ্যমে আমাদের মন ও মানসিকতায় অসাধারণ পরিবর্তন আসে।

৫. নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে। ফলে স্থুলতা ও বিকলঙ্গতা হার কমে যায়।

৬. নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় য দ্বারা বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭. পাঁচ ওয়াক্ত নামাজের ফলে আমাদের গুনাহসমূহ ঐভাবে ঝড়ে যায় যেভাবে দিনে পাঁচ বার গোসলে শরীর থেকে ময়লা ও নাপাকি চলে যায়।

৮. ওজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে মুখমণ্ডলে একপ্রকার ম্যাসেস হয় যাতে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, বলিরেখা ও মুখের দাগ কমে যায় এবং চেহারার লাবন্যতাবৃদ্ধি পায়।

৯. কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।

১০. নামাজ আদায় করলে মানুষের জীবনিশক্তি বৃদ্ধি পায়।

১১. নামাজের মাধ্যমে চোখের যত্ন ও ব্যায়াম হয় যায় ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টি শক্তি ভাল থাকে।

সুতরাং আমাদের উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময়মতো আদায় করা। আল্লাহ আমাদের তাওফিক দিন।

আরও পড়ুন : আজান ও নামাজে সরকারি রুটিন না মানলে ৬ মাসের জেল!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ