শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সংক্রামক রোগের ঝুঁকি কমায় আলু-কলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kolaআওয়ার ইসলাম: আলু-কলার আছে অনেক গুণ। সংক্রামক রোগের ঝুঁকি কমাতে আলু-কলা বেশ সহায়ক।

এক গবেষণায় প্রকাশ, নিয়মিত কলা ও আলু খেলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। কারণ, আলু ও কলা রেজিস্ট্যান্ট স্টার্চ বা প্রতিরোধী শ্বেতসারসমৃদ্ধ, যা অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এবং তৃপ্তি বাড়ায়।

গবেষকেরা রেজিস্ট্যান্ট স্টার্চের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে পরীক্ষা চালান। রেজিস্ট্যান্ট স্টার্চ হচ্ছে এমন একধরনের স্টার্চ, যা ক্ষুদ্রান্ত্রে হজম হয় না। একে তাই একধরনের ডায়েটারি ফাইবার হিসেবে বিবেচনা করা হয়।

কিছু রেজিস্ট্যান্ট স্টার্চ প্রাকৃতিকভাবেই কলা ও আলুতে উৎপন্ন হয় আর কিছু বাণিজ্যিকভাবে খাবারের মধ্যে যুক্ত করা হয়।

গবেষণা প্রবন্ধের সহলেখক স্টাসি লকইয়ার বলেন, মানুষের প্রতিদিন যথেষ্ট পরিমাণ ফাইবার গ্রহণ দরকার। স্বাস্থ্য ঠিক রাখতে সুষম খাবার হিসেবে দৈনিক ৩০ গ্রাম ফাইবার দরকার। এতে সংক্রামক রোগের ঝুঁকি কমে।

গবেষক লকইয়ার বলেন, রেজিস্ট্যান্ট স্টার্চ এমন একধরনের ডায়েটারি ফাইবার, যা অন্ত্রে ছোট শৃঙ্খলের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। গবেষণায় দেখা গেছে, এই শ্বেতসার অন্ত্র ভালো রাখে। ফলে আলু ও কলা নিয়মিত খাওয়া যেতে পারে।

তথ্যসূত্র: জিনিউজ

 

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ