বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boatআওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে কোনাই নদীতে একদিন আগে নৌকাডুবিতে নিখোঁজ এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ওই নদীতে তাদের পাওয়া যায় বলে মির্জাপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন জানিয়েছেন।

মৃতরা হলেন উপজেলার টাকিয়াকান্দির ফুলখাতুন, তার ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ ফরিদা।

এসআই মোশাররফ জানান, এক আত্মীয়কে দাফন করে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই পরিবারের ১০ জন ছিলিমনগর থেকে কোনাই নদী পার হয়ে টাকিয়াকান্দির বাড়িতে ফিরছিলেন।

এসআই জানান, ওই সময় খেয়া ঘাটে নৌকার মাঝি না থাকায় তারা নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কদমা এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন বলে এসআই মোশাররফ জানান।

মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোরে মায়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ছেলে ও পুত্রবধূর লাশ উদ্ধার করেন।

ডিএস