শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

জমিয়ত নেতা আফেন্দীর বাবা ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download-4দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব  ও জামেয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বাবা রশিদুল হাসান  শনিবার বিকাল ৩ ঘটিকার সময় রংপুর ডক্টর’স ক্লিনিকে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রংপুর ডোমার উপজেলাধীন সোনারা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক মরহুম এহসানুল হক আফেন্দীর একমাত্র সন্তান ছিলেন। তিনি ৪ছেলে  ও ৩ মেয়েসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে যান।

এক শোকবার্তায় মাওলানা আফেন্দী জমিয়তের নেতা-কর্মী, উলামা-তলাবাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের কাছে তার বাবার মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম প্রাপ্তির দোয়া চেয়েছেন। পরিবার সূত্রে জানা যায়,  রোববার দুপুর ২:৩০ মিনিটে  সোনারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ