শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

মিয়ানমার সেনাদের গুলিতে বাংলাদেশি ৪ জেলে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

teknaf4মুহাম্মদ জুবাইর, টেকনাফ: ২৭ ডিসেম্বর সেন্টমার্টিন সমুদ্র সাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলি করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিনদ্বীপের পূর্ব ও দক্ষিণ সাগরে এ ঘটনা ঘটে।

এতে ৪ জন মাঝিমাল্লা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কক্সবাজার মহেশখালীর ওসমান, নুনিয়ারছড়া এলাকার রফিকুল ইসলাম, নুর আহমদ, সাইফুল ইসলাম।

তাদের সেন্টমার্টিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ওসমান জানায় জেলেরা প্রতিদিনের মতো ১৪ জন মাঝিমাল্লাসহ কক্সবাজার নুনিয়ারছড়ার এলাকার রহিম সওদাগরের মালিকাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। কিছু বুঝে উঠার আগেই বাংলাদেশ সীমানায় মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ তাদের পেছন থেকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় ৪ মাঝিমাল্লা গুরুতর আহত হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশনের পেটি অফিসার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের টেকনাফ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ