মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ৭৭ রানে হার টাইগারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khela_tiger

ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬৪ রানে থামে টাইগারদের ইনিংস। ৪৪.৫ ওভারে বোল্ড হন মুস্তাফিজুর রহমান। আর ৩৮.৩ ওভারে চোটের কারণে মাঠ ছাড়ার পর আর ক্রিজে নামতে পারেননি মুশফিজুর রহিম।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৪১ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসদের সর্বোচ্চ রান এটি।

কিউইদের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৩১ রানে। ৫.১ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল (১৫)। ১৪.২ ওভারে দলীয় ৭৯ রানে উইলিয়ামসনকে (৩১) সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ২৪.৩ ওভারে দলীয় ১৩৪ রানে নেইল ব্রুমকে (২২) আউট করেন সাকিব আল হাসান। দলীয় ১৫৮ রানে সাকিবের শিকারে পরিণত হন জেমস নিশাম (১২)।

পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন টম ল্যাথাম ও কলিন মনরো। এরপর ৪৬.৩ ওভারে দলীয় ৩১৬ রানে মনরোকে (৮৭) সাজঘরে ফেরান সাকিব আল হাসান। ৪৭.৩ ওভারে ৩২৩ রানে আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান ল্যাথাম। ১২১ বলে ৭ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৭ রান করেন তিনি। ৪৮.২ ওভারে লুক রঞ্চিকে (৫) সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রানে থামে কিউইদের ব্যাটিং ইনিংস।

Colin Munro

৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান করেন তামিম ও ইমরুল। ৭.৩ ওভারে সাজঘরে ফেরেন ইমরুল (১৬)। এরপর দলীয় ৪৮ রানে ১১.২ ওভারে সৌম্য (১) এবং ১১.৫ ওভারে মাহমুদুল্লাহ (০) সাজঘরে ফেরেন। ১৮তম ওভারে দলীয় ৮১ রানে আউট হন তামিম (৩৮)।

পঞ্চম উইকেট ৬৩ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ইনিংসের ২৭.৩ ওভারে দলীয় ১৪৪ রানে সাজঘরে ফেরার আগে ৫৪ বলে ৫ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন সাকিব। ৩০.৪ ওভারে দলীয় ১৬৭ রানে আউট হন সাব্বির রহমান (১৬)। ৩৮.৩ ওভারে চোটের কারণে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম (অপরাজিত ৪২)। দলীয় ২৪২ রানে ৪১.১ ওভারে মাশরাফি (১৪); দলীয় ২৫২ রানে তাসকিন সাজঘরে ফেরেন। ৪৪.৫ ওভারে মুস্তাফিজ আউট হলে ২৬৪ রানে থামে বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

নিউজিল্যান্ডের পক্ষে লুকি ফার্গুসন ও জেমস নিশাম ৩টি করে উইকেট নেন। এছাড়া টিম সাউদি ২টি এবং মিশেল স্যান্টনার একটি উইকেট নেন।

এ সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ দুটি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। শেষ তিনটি টেস্ট ড্র হয়েছিল। তবে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি টাইগাররা।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ