মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে বিপুল অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1482658294আওয়ার ইসলাম: শনিবার দিবাগত রাত ২ টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ এক পুলিশি অভিযানে
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

জানা যায়, এই অভিযানে পুলিশ ২ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড থ্রি নট রাইফেলর গুলি, ১টি পাইপ গান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা,  ১টি খেলনা পিস্তল, ২টি চাইনজ কুড়াল, ৫টি ছোরা, ২টি ধারালো চাকুসহ ধারালো অস্ত্র ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

দুপুর ১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে হরগঙ্গা কলেজ ছাত্রাবাসে দ্বিতীয় তলার ২০৫ নং কক্ষে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় জড়িত থাকার সন্দেহে বিভিন্ন কক্ষে থাকা ৬ জনকে আটক করা হয়।  তিনি বলেন, এসব অস্ত্র সংরক্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। দেশের রাজনীতিতে বখাটে-পেটোয়া ছেলেপুলের মূল্যায়ণ শিক্ষাকেন্দ্রের মত পবিত্র স্থানকেও কলুষিত করছে এমন মন্তব্য এ ঘটনার প্রত্যক্ষদর্শী বিশিষ্টজনদের।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ