বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বার্লিন হামলাকারী ইতালির মিলানে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

untitledআওয়ার ইসলাম: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি জানান, বার্লিনের একটি ক্রিসমাস বাজারে লরি চালিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন আনিস আমরি গতকাল শুক্ররারে ইতালির মিলানে পুলিশের হাতে নিহত হয়েছে। খবর বিবিসি ও এএফপির।

ইতালীয় পুলিশ জানায়, মিলানের সেস্তো সান জিওভানি্ন এলাকায় শুক্রবার ভোরে পুলিশ একটি রেলস্টেশনের বাইরে নিয়মিত টহল দেওয়ার সময় এক যুবককে থামিয়ে তার পরিচয়পত্র দেখাতে বললে সে গুলি চালাতে শুরু করে। এ সময় সে 'আল্লাহু আকবর' বলেও চিৎকার করছিল। তার গুলিতে একজন পুলিশ অফিসার আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, বিন্দুমাত্র সন্দেহ নেই এ লোকটিই আনিস আমরি। জার্মান পুলিশ নিশ্চিত করেছে, লরির ভেতর থেকে আনিস আমরির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। নিহত এই ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে সন্দেহভাজন হামলাকারী তিউনিসিয়ান আনিস আমরির আঙুলের ছাপ মিলে গেছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ