রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

ইরাকি এয়ার ফোর্স মসুলের আকাশে উড়াল ৪লাখ চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chithiদিদার শফিক:  গত বৃহস্পতিবার ইরাকের মসুলের উত্তরাঞ্চলীয় শহরের আকাশে শহরবাসীর প্রতি "সহানুভূতি ও সমর্থন" প্রকাশ করে ৪লাখ চিঠি উড়িয়েছে ইরাকি এয়ার ফোর্স।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এর বরাতে জানা যায়, আইএস নিয়ন্ত্রণাধীন শহরের অধিবাসীদের প্রতি "সহানুভূতি ও সমর্থন" প্রকাশ করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জোট এক বিবৃতিতে জানায়, এ চিঠিগুলো ইরাকের সর্বাঞ্চলের জনগণের পক্ষ থেকে লিখিত। চিঠি লিখন এবং তা মসুলের আকাশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ মসুলবাসীর জন্য নিরাপত্তার কারণ হবে বলে তারা আশা ব্যক্ত করেছে।

মসুলবাসী দু বছরেরও অধিক কাল ধরে আইএসের কাছে জিম্মি হয়ে আছে। ইরাকের জনগণ এ দুঃসময়ে মসুলবাসীকে ভুলে যায়নি এবং আইএস এর পরাজয়ের পর জিম্মিদশা থেকে মুক্ত হলে ইরাকের সর্বাঞ্চলীয় জনগণ তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে চিঠির মাধ্যমে এ বার্তাই পৌঁছে দেয়া হয়েছে।

c0a06fce

‘ইন্টার নেশনাল ইন্সস্টিটিউট ফর ওয়ার এন্ড পীস রিপোর্টিং’ এর ১৭ অক্টোবর নেয়া উদ্যোগ ‘মসুলবাসীর প্রতি চিঠি’ এর এটা চূড়ান্ত রূপ। এটা সেই তারিখ যে দিন চরমপন্থী আইএস থেকে মসুলের সর্বশেষ প্রধান কেল্লা ফেরত নিতে ইরাকি বাহিনী অভিযান শুরু করেছিল। জোট বাহিনী জানায়, মসুল শহরে অভিযান পরিচালনার পর ৪ লাখ চিঠি হাতে লেখার জন্য ২১৬০টি নোটিশ ব্যবহার করা হয়েছে। মসুলিআক্রমণ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১লাখ অধিবাসী শহর ছেড়ে চলে গেছে। সূত্র: শাফাকনা ডটকম।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ