সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস

সাদা চুল কালো করার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sada_chul_kalapমুফতি দিদার শফিক: চুল বা দাড়িতে কালো রঙের কলপ ব্যবহার করা ইসলামি শরিয়ত মতে মাকরুহ তাহরিমি।কালো কলপের মাধ্যমে কেউ সাদা চুল কালো করলে গোনাহগার হবে। তবে কালো কলপ ছাড়া অন্য রঙের কলপ বা মেহেদি ব্যবহার করার অনুমোদন আছে।

শুধু মেহেদি বা ব্রাউন কালারের রঙ মিশ্রিত মেহেদি ব্যবহারেরও বৈধতা আছে। কলপ চুলের সৌন্দর্য বর্ধনে সহায়ক। আর চুলের শ্রী বর্ধন শরিয়তসম্মত উপায়েই হওয়া উচিত।

যাদের চুল-দাড়িতে পাক ধরেছে, বা ধবধববে সাদা হয়ে গেছে তাদেরকে নবি সা. কালো রঙ ছাড়া অন্য রঙে চুল-দাড়ি রঙিন করতে উৎসাহ দিয়েছেন। কালো রঙ ছাড়া মেহেদি বা অন্য রঙ ব্যবহার করলে ইসলামি শরিয়তসম্মত আমলও হবে এবং চুলের সৌন্দর্যও রক্ষিত হবে।

(সহি বোখারি:১৬৬, সহি মুসলিম: ৫৪৬৬, এমদাদুল ফাতাওয়া ৪/২১৫-২২০, জাওয়াহিরুল ফিকহ: ৭/১৬৬-১৭০,আপকে সুওয়ালাত আওর উন কা হাল:২/৩২৫)

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ