মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

রকমারির গিফট পেলেন আশিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rakamari2

আওয়ার ইসলাম: রকমারি ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সা. কুইজের পুরস্কার পেলেন কুইজ ১ এর বিজয়ী আশিকুর রহমান। অনলাইন বুক শপ রকমারির সৌজন্যে তিনি পেয়েছেন ৩০০ টাকার বই।

আশিকুর রহমান ঢাকার জামিয়া ইমদাদিয়ার ফরিদাবাদ মাদরাসার ছাত্র। পড়াশোনার ফাঁকে নিয়মিত পড়েন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের খবর। সে থেকেই আওয়ার ইসলামের ফেসবুক পেইজে  অংশ নেন সিরাতুন্নবী সা. কুইজে।

পুরস্কার পেয়ে খুশি আশিকুর রহমান। রকমারি ও আওয়ার ইসলামকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

গত ১ ডিসেম্বর থেকে দেশের সর্ববৃহত অনলাইন বুকশপ রকমারি ও নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম একযোগে সিরাতুন্নবী সা. কুইজে কাজ করছে। এটি চলবে পুরো ডিসেম্বরজুড়ে। কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তরদাতাদের একজন পাবেন ৩০০ টাকার বই।

rakamari

এর আগে আওয়ার ইসলাম ও রকমারি ডটকম একসঙ্গে বিভিন্ন ইভেন্টে কাজ করতে একটি চুক্তি স্বাক্ষর হয়। রকমারি ডটকমের আরামবাগের অফিসে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়োন্টিফোর সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইভেন্টকর্মী সাজিদ নূর ও মোরাদ খান এবং রকমারি’র পাবলিক রিলেশন এন্ড ইভেন্টের পরিচালক মাহমুদুল হাসান সাদী ও রকামারির এক্সিকিউটিভ প্রোডাক্ট ম্যানেজম্যান্ট এহসানুল হক।

আরআর

সিরাতুন্নবী সা. কুইজ ১৮


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ