বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভেনিসে বিজয় ফুল কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

venis4

আওয়ার ইসলাম: ইতালির অন্যতম প্রধান শহর ভেনিসে বিজয় ফুল কর্মসূচি পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রত্যয় নিয়ে এবং প্রবাসী শিশু কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধারা জন্য ভেনিস বাংলা স্কুলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এবং পলাশ রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচির শুরুতেই মিলান বার্তা পত্রিকার সম্পাদক এবং ইতালিতে বিজয় ফুল কর্মসূচি শুরু করার প্রধান উদ্যোগতা নাজমুল হোসেন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের চেতনার মাস। এ মাসের ১৬ তারিখে অামাদের মুক্তিযোদ্ধারা চুড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিলেন। প্রায় ৩০ লাখ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আমরা তাদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বিজয় ফুল কর্মসূচি পালন করি। আমরা চেষ্টা করি প্রতিটি বাংলাদেশির বুকে একটি করে লাল সবুজের বিজয় ফুল পরিয়ে দিতে। যা আমাদের হৃদয়ের প্রতিটি সম্পদ্ধনের সাথে মিশে থাকে।

৯ ডিসেম্বর ভেনিস মেসত্রের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার প্রবাসী মুক্তিযোদ্ধা ও ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের বুকে বিজয় ফুল পরিয়ে দেন।

জনাব কবির প্রবাসী ছেলে মেয়েদের সামনে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং একটি শিশুকে বিজয় ফুল পরিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, বাংলাদেশ এসোসিয়েশনের (ভেনিস) সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, ভেনিস বাংলা স্কুলের সহসভাপতি মোহাম্মদ আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদিকা রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী প্রমুখ।

সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার বলেন, ভেনিস বাংলা স্কুল একটি সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের ব্যানারে প্রবাসী ছেলে মেয়েদের বাংলা ভাষা শিক্ষা দেই। বাংলাদেশের কালচার শিক্ষা দেই। আমাদের ইতিহাস ঐতিহ্য যেনো তারা ভুলে না যায় সে জন্যেই এই সংগঠন কাজ করে। তিনি উপস্থিত সকল প্রবাসীকে ধন্যবাদ জানান। বিশেষ করে ইতালিতে বিজয় ফুল কর্মসূচির প্রধান উদ্যোগতা নামজুল হোসেনকে ধন্যবাদ জানান।

প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন এবং কালের কন্ঠের প্রতিনিধি জাকির হোসেন সুমন, মিলান বার্তার নির্বাহী সম্পাদক আল আমিন হুসাইন, ইউরো বাংলা টিভির (অনলাইন) মিলান প্রতিনিধি মামুন আহমেদ, প্রবাস মেলার প্রতিনিধি মেজবা উদ্দিন।

অনুষ্ঠানে ভেনিস বাংলা স্কুলের ছেলে মেয়েরা জাতীয় সংগীতসহ দেশের গান পরিবেশন করে। কবিতা আবৃত্তি করে কাজী তানজিনা এবং সাদিব লিটন। উপস্থিত সবাই পরস্পরকে বিজয়ের ফুল পরিয়ে দেয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ