বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মার্কিন ধর্মীয় দূত আসছেন ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

david_sapersteinআওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড স্যাপারস্টেইন বাংলাদেশ সফরে আসছেন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ডেভিড স্যাপারস্টেইন আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারত সফর করবেন।

তিনি ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাই সফর করবেন। আর বাংলাদেশে তার সফর হবে শুধু ঢাকায়।

সফরকালে ডেভিড স্যাপারস্টেইন সরকার, সুশীল সমাজসহ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয় প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নজরদারি করা হয়।

প্রতি বছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব প্রতিবেদন দিয়ে থাকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ