বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নিখোঁজ নেয়ামতুল্লাকে ঢাকায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borishalবরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার নিখোঁজ ছাত্র নেয়ামতুল্লাহ’কে (১৬) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গেন্ডারিয়া থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম।

নেয়ামতকে বরিশালে আনার জন্য শুক্রবার সকালে পুলিশের দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। নেয়ামতুল্লাহ আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ওসি মনিরুল ইসলাম জানান, ২৯ নভেম্বর মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নেয়ামতুল্লাহ নিখোঁজ হয়। ৩ ডিসেম্বর তার বাবা আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপর মোবাইল ট্রাকিং করে বুঝতে রাজধানীর গেন্ডারিয়ায় তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে অবহিত করলে স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার রাতে সেখানকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে গেন্ডারিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, নিখোঁজের ৩ দিন পর গত ৩ ডিসেম্বর নেয়ামতুল্লাহ তার মা কোহিনুর বেগমের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে লিখেছে “মা, আমি ভাল আছি। আমার জন্য কোন চিন্তা করবা না। আমি আল্লাহর পথে চলে গেলাম”। এরপর থেকেই চরম উদ্বেগে ছিল তার পরিবার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ