বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সুচিকে মালয়েশীয় প্রধানমন্ত্রীর হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najib_razakআওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো পৈশাচিক নির্যাতনকে গণহত্যা হিসেবে উল্লেখ করে সুচিকে হুমকি দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুর রাজ্জাক।

রোববার কুয়ালালামপুরের এক স্টেডিয়ামে র‌্যালি পরবর্তী সভায় অং সান সুচি'র সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অং সান সুচির নোবেলের কাজ কী?  আমরা তাকে বলতে চাই যথেষ্ঠ হয়েছে, আর না। আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করতে লড়ব।

তিনি নীরব জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জাতিসংঘ দয়া করে এবার কিছু একটা করো। পুরো বিশ্ব বসে শুধু গণহত্যা দেখতে পারে না।

হত্যাকাণ্ড বন্ধে তিনি এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও বিশ্বের শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলো বলতে পারে না, এটা আমাদের সমস্যা নয়। কারণ এটা আসলে আমাদেরই সমস্যা।

স্বীকৃতির জন্য ঐক্যের ফর্মুলা খোঁজছেন আলেমরা

মিযানমারে দীর্ঘদিন ধরেই মুসলিম রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন চলে আসছে। সামরিক জান্তার সময় থেকে শুরু করে গণতন্ত্রের পথে চলতে শুরু করা দেশটিতে এখনও রোহিঙ্গারা নাগরিক হিসেবে মর্যাদা পায়নি।

তাদের ওপর পরিচালিত নির্যাতন এক সময় গোষ্ঠী দ্বন্দ্বের সূত্রপাত করে। যার বলি হয়ে ২০১২ সালে প্রাণ হারায় শতাধিক রোহিঙ্গা। ঘরবাড়ি ছাড়া হয় ১০ হাজারের বেশি মানুষ।

সম্প্রতি আবারও মিয়ানমারের সেনা বাহিনী দেশটির রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে। অনেককেই হত্যা করা হয়েছে। ধর্ষণ, অগ্নিসংযোগ আর লুটতরাজ এখন তো রাখাইনের মুসলিম গ্রামগুলোর প্রতিদিনের অবস্থার প্রতিচিত্র।

নাজিব মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়াতেও প্রতিবাদ কর্মসূচি পালনের পরামর্শ দেন।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন- আসিয়ানকেও রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আরআর

রকমারি-আওয়ার ইসলাম সিরাত কুইজ, প্রতিদিন সৌভাগ্যবান একজন জিতে নিন ৩০০ টাকার বই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ