সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নির্যাতিত রোহিঙ্গা নারীদের পেটে বৌদ্ধ সন্তান; ক্যাম্পজুড়ে হাহাকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা শরণার্থীক্যাম্প থেকে
রোকন রাইয়ান

teknaf3গত সপ্তায় সীমান্ত পারি দিয়ে বাংলাদেশে এসেছেন রোকসানা (১৯)। এক সপ্তায় পেটে তেমন কিছু পড়েনি। সেটা নিয়ে তিনি আদৌ চিন্তিত নন। তাকে বারবার আতঙ্কিত করছে পেটে আনাগত সন্তান।

নিজের সন্তান হলে কথা ছিল না। এটা যে নির্যাতনের ফসল। একজন বৌদ্ধ সেনার বীজ। কোনোরকম বাংলাদেশে পালিয়ে আসার পর থেকেই এক চিন্তা- কিভাবে এই আপদ দূর করা যায়। কিন্তু উপায় সহজ নয়। একেতো অনুপ্রবেশের ভয় দ্বিতীয় চিকিৎসার স্থান কাল অজানা।

মিয়ানমারের বৌদ্ধ সেনাদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা এমন রোকসানার সংখ্যা অসংখ্য। এদের মধ্যে অনেক নারী বিভিন্ন সহায়তায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে পারলেও অধিকাংশকেই বঞ্চিত থাকতে হচ্ছে। যারা অনাগত ভবিষ্যত নিয়ে অনবরত ঝরিয়ে যাচ্ছেন চোখের পানি।

মিয়ানমারে সেনা কর্তৃক নৃশংস নির্যাতনের কথা স্বীকার করে আরেক নারী আসমা খাতুন (ছদ্মনাম) জানান, আমাদের অঞ্চলে এমন নারী নেই যারা তাদের হাতে নির্যাতিত হয়নি। ওরা কাউকেই ছাড়ছে না। প্রথমে বাড়িতে এসে পুরুষকে ধরে নিয়ে যায় তারপর নারীদের প্রকাশ্যেই নির্যাতন চালায়। এক নারীকে একাধিক সেনা নির্যাতন চালায় বলেও জানান তিনি।

আসমা বলেন, এক বাড়িতে সেনারা এসে কিশোরীকে প্রথমেই ধর্ষণ করে। তার বাবা মেয়েটিকে বাঁচাতে চাইলে তাকে ধরে নিয়ে যায়। যাদের ধরে নিয়ে যাওয়া হয় তারা আর কখনো ফিরে আসে না।

কুতুপালং শরণার্থী শিবিরে আসা আক্রান্ত নারীদের অনেকেই আত্মীয় সজনের মাধ্যমে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি হয়। এখানে তারা প্রাথমিক সহায়তা পাচ্ছেন। চিকিৎসা সহায়তা পাওয়া অনেকের রিপোর্ট কার্ডে দেখা গেছে তারা শারীরীক ও মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ভবিষ্যতে এই নারীরা কোনো কাজ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

দেশত্যাগ ছাড়া পথ নেই রোহিঙ্গাদের

এমএসএফ হাসপতালের এক কর্মকর