বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kaderiআওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আল কাদেরী আর নেই।

গতকাল শনিবার দিবাগত রাত ১০টায় ঢাকার বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ২ পুত্র ৫ কন্যাসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০ টায় ঢাকায় মোহাম্মদপুর তৈয়বীয়া-কাদেরীয়া প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা মো. হালিম।

বাদ আছর ঢাকা জাতীয় ঈদগা ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন নারিন্দা দরবার শরীফের পীর মাওলানা শাহ সুফি আহসানুজ্জামান।

আগামীকাল সোমবার তার মরদেহ চট্টগ্রাম আনার পর বাদ জোহর জমিয়তুল ফালাহ ময়দানে তৃতীয় জানাজায় ইমামতি করবেন আল্লামা শাহ সুফি সাইফুর রহমান নিজামী এবং বাদ আছর জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদাসা প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবের মরহুমের বড় পুত্র ব্যারিস্টার আবু সাঈদ মো. কাসেম।

এরপর তাঁকে আহমদীয়া সুন্নিয়া কবরস্থানে দাফন করা হবে। মাওলানা জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ