বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দাবানল এগিয়ে এসেছে পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb4e4194afabi9rv_800c450আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার লোকজন পালাতে শুরু করেছে।

ইসরাইলি পুলিশের এক নারী মুখপাত্র জানান, রামাল্লাহ শহরের কাছে হালামিশ বসতি থেকে আজ (শনিবার) প্রায় ১,০০০ ইহুদি বসতি স্থাপনকারী চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া, আগুনে ৪৫টি বাড়ি ধ্বংস অথবা বড় রকমের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের আরো অন্তত তিনটি এলাকার অবৈধ বসতির দিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে এখনো এসব এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয় নি।

প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরাইলের যুদ্ধবাজ ও উগ্র নেতারা ফিলিস্তিনি এবং আরব মুসলমানদেরকে এ দাবানলের জন্য দায়ী করছে। ইসরাইলের পুলিশ মুখপাত্র জানান, দাবানল ছড়িয়ে দেয়ার সন্দেহে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেন নি এ পুলিশ মুখপাত্র।

আগুন নেভানোর জন্য রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। বৃহস্পতিবার এ শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ