বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে সন্ত্রাসী-সেনা গোলাগুলিতে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkbd6f476a1e0i9ss_800c450আওয়ার ইসলাম: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের মোহমান্দ এজেন্সির কালানি ক্যাম্পে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ছয় জন নিহত হয়েছে। এর মধ্যে দু জন সেনা ও চারজন সন্ত্রাসী রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, আজ (শনিবার) সকালে ফজরের নামাজের সময় ওই সেনা ক্যাম্পের মসজিদে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকেই গুলি শুরু করে। এসময় পাক সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের হামলায় চার সন্ত্রাসীর সবাই মারা যায়। সন্ত্রাসীদের গুলিতে দু সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে।

পাকিস্তানি তালেবান থেকে বেরিয়ে যাওয়া জামাত-উল আহরার এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের এক সদস্যকে আটকে রেখে নির্যাতন করার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এর আগে আফগান সীমান্তের মোহমান্দ এজেন্সিতে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসের জন্য কয়েকবার অভিযান চালিয়েছে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ