বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat8আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাঁচার অধিকার রয়েছে। মিয়ানমারে চলমান নির্মম নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আশ্রয়প্রার্থী রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয়ের সুযোগ দিতে হবে। মিয়ানমারের জালিম সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা ও জাতিগত নির্মুল অভিযান বন্ধের দাবীতে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ দিবসের কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনিতাসির আলী, ড. মেস্তাাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট মো: মিজানুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক- মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা নূরুল আলম আল মামুন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিজয় নগর পানির ট্যাংকির সমানে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ