শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া থেকে

Nihoto-2-660x330কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গাছ বিক্রির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে লিটন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার আপন তিন ভাই।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের হরিষখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২১ নভেম্বর বকুল, খোকন, নজরুল তিন ভাই মিলে বাড়ির একটি গাছ দুই হাজার টাকায় বিক্রি করেন।  বুধবার সকালে ওই টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে বকুল, খোকন ও নজরুল মিলে তাদের বড় ভাই লিটন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা লিটনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়ার মৃত্যু হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ