শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বার্মার ঘটনায় প্রতিবাদ না করলে অচিরেই আল্লাহর গজব নেমে আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুব সালমান
সুনামগঞ্জ

sjbবার্মায় মুসলমানদের ওপর যে ধরনের জুলুম নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ না করলে দুনিয়ায় অচিরেই আল্লাহর গজব নেমে আসবে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ছাত্র জমিয়তের নেতারা।

তারা বলনে, খোদায়ী গজব হতে বিশ্বকে বাঁচাতে হলে অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।

বুধবার বিকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বার্মায় মুসলিমদের ওপর গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা এ মানববন্ধনের আয়োজন করেছিল।

শাখা সভাপতি মাওলানা সালমান আহমদ আফতাবীর সভাপতিত্বে সেক্রেটারি ইমদাদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাও. শায়খ আব্দুল বছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারী মাও. অনোয়ারুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি জননেতা মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাও. হাম্মাদ আহমদ গাজীনগরী, সহ-সেক্রেটারী মাও. আলীনুর, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজীনগরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাও. আখতারুজ্জামান, জেলা যুব জমিয়ত সহ-সভাপতি মাও. শুয়াইব আহমদ, জেলা যুব জমিয়ত সেক্রেটারি মাও. আব্দুল হাই, কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মাও. রেজওয়ান আহমদ, সদর জমিয়ত সেক্রেটারী মাও. রুকন উদ্দিন, সদর যুব জমিয়ত সভাপতি মাও. আব্দুল বারী, সদর যুব জমিয়ত সেক্রেটারি মাও. আরশদ নোমান, পৌর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক মাও. ওয়েছ আহমদ, সদর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক হাফিজ আবু হানিফা নোমান, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি মাও. শহিদুল ইসলাম, সদর ছাত্র জমিয়ত সহ-সেক্রেটারী মুশতাক আহমদ খান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ