শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

আরাকানে মুসলিম নিধনের প্রতিবাদে দারুল মা'আরিফে সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

darul_maarif

চট্টগ্রাম: আজ (২২ নভেম্বর) জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম'র সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম ‘আন-নাদি আস-সাক্বাফি আল-ইসলামি’র উদ্যােগে আরাকানে মুসলিম নিধনের প্রতিবাদে এক প্রতিবাদী সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন কর্তৃক বর্বরোচিত হত্যাকাণ্ড, ধর্ষণ, বাড়ি-ঘর পুড়িয়ে উচ্ছেদসহ জাতিগত নির্মূল অভিযানের বিরুদ্ধে মায়ানমার সরকারের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান।

তারা জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বানও জানান।

এছাড়াও আরাকানের নির্যাতিত মুসলমানদের জন্যে জামেয়ায় কুনুতে নাজেলার আমল ও সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে নিয়মিত তাহাজ্জুদের আমল ও বিশেষ দোয়ার সিদ্বান্ত হয়।

বাদ মাগরিব জামেয়ার শিক্ষা পরিচালক ড. শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদী সেমিনারে জামেয়ার সর্বস্তরেরর শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ