শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সৌদিকে রক্ষায় প্রত্যেক নাগরিককে সেনা প্রশিক্ষণের সুপারিশ গ্র্যান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আবদুল্লাহ বিন রফিক

abdul-aziz-bin-abdullah-bin-baz-011-copyসউদি আরবের প্রধান মুফতি শায়খ আবদুল আজীজ বিন আবদুল্লাহ সৌদি আরবের প্রত্যেক ব্যক্তির জন্য সেনাবাহিনীতে ভর্তি হওয়া বাধ্যতামূলক সাব্যস্ত করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন।

পাশাপাশি নির্দিষ্ট কিছুদিন সৌদি তরুণদের বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং দিতে আইন প্রণয়ন করার ইচ্ছা প্রকাশ করেন।

আরবের সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, এমন দাবি সৌদি আরবের কোনো সিনিয়র ধর্মীয় স্কলারের মুখ থেকে এই প্রথম শোনা গেলো।

তিনি  বলেন, এখন মুসলিম বিশ্বকে সহযোগিতা করা উচিত। প্রস্তুত থাকুন। আমাদের তরুণদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দিয়ে নিজেদের শক্ত-মজবুত ও দূর্ভেদ্য হিসেবে গড়ে তুলুন। যাতে তারা শত্রুদের কালোথাবা থেকে নিজেদের দেশকে রক্ষা করতে পারে।

তিনি আরো বলেন, সউদী তরুণদের ভর্তি ও প্রশিক্ষণের তিনি অনুমোদন দিচ্ছেন যাতে তারা নিজেদের মাতৃভূমিকে যথাযথভাবে রক্ষা করতে পারে।

সংবাদের রিপোর্ট মোতাবেক যদি সৌদি সরকার এ্ই প্রস্তাব স্বীকার করে নেয় তাহলে নতুন করে আবার আইন প্রণয়ন করার প্রয়োজন হবে। যাতে করে তরুণরা মিলিটারি প্রশিক্ষণে স্বতস্ফূর্ত অংশ নিতে পারে।

সূত্র: ডেইলি পাকিস্তান ডটকম

আরআর

http://ourislam24.com/2016/11/20/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ