শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দীন
শেরপুর

sherpur5‘রক্ত দিন-জীবন বাচাঁন’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর রবিবার স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘সুরক্ষা’র শেরপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ওই কর্মসূচি চলে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন ৪ বিভাগীয় প্রধান ননটেক (আরএস)- তাসলিমা বেগম, এনভাইরনমেন্ট মাহবুবুল ইসলাম, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স নাহিরুল ইসলাম এবং সিভিল মাহমুদুল হাসান।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান স্বপন, মোঃ রাজিবুর রহমান, মোঃ নাসিম, মোঃ আনোয়ার প্রমুখ।

এছাড়া ব্লাড ব্যাংক অব নকলার পক্ষে মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, প্রেস মিডিয়ার সংবাদ কর্মীসহ ৬ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওই কর্মসূচিতে ৪শ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ প্রতিষ্ঠান অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই এই সংগঠনের মূল লক্ষ্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ