শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মাদারীপুরে বাস খাদে : নিহত ২, নিখোঁজ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bus-in-madaripurআওয়া্র ইসলাম: মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় নিহত হয়েছেন ২ জন। এতে  শিশুসহ নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।  তিনি বরগুনা জেলার কামাল উদ্দিন (৩৫)।

ডাসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ