মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

মহাসচিব স্মরণে মিসরে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

15151031_1172158579498128_736707232_nআওয়ার ইসলাম: বেফাক মহাসচিব মরহুম মাওলানা আব্দুল জব্বার স্মরণে মিসরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটির বাংলাদেশ এই মাহফিলের আয়োজন করে।

আযহারের ইসলামিক ফরেন সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁর অনাড়ম্বর জীবন যাপন, ইসলাম ও উম্মাহর জন্য দরদ - ব্যথা এবং কওমী শিক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারে আত্মত্যাগের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি আকাবির - মুরুব্বীদের ছায়াকে নেয়ামত মনে করে তাদের সমালোচনার পরিবর্তে যথাযথ কদর করার প্রতি তাকিদ করা হয়।

আলোচনা সভা শেষে মরহুমের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আযহার ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আরিফ মুহাম্মাদ আব্দুল ওয়াহহাব।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ