শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ফুট ওভারব্রিজের দাবিতে দনিয়া কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

doniaবশির ইবনে জাফর: রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে দনিয়া কলেজের শতশত শিক্ষার্থীরা।

এতে করে দেশের অন্যতম প্রধান সড়কে সৃষ্টি হয় দীর্ঘ ১২০ কি.মি. এর ভয়াবহ যানজট। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় তারা প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে কলেজে আসা-যাওয়া করছে।

ইতোপূর্বে রাস্তা পাড় হতে গিয়ে কলেজের একাধিক শিক্ষার্থী মারা যাওয়ায় তারা বেশ অনেকদিন যাবত একটি ফুটওভারব্রিজ দাবী করে আসছিলো। কিন্তু একাধিক বার তাদের দাবী বাস্তবায়নের আশ্বাস দিয়েও বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ। তারপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মিজানুর রহমান।

তিনি আগামী একমাসের মধ্যে ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ